একুশে আগস্ট নিয়ে মির্জা ফখরুল ইসলাম জঘন্য, কুৎসিত, ঘৃন্য মন্তব্য করেছেন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একুশে আগস্ট এর গ্রেনেড হামলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম মিথ্যাচার করেছেন। এমন একটি হত্যাকাণ্ডকে তিনি সাজানো ঘটনা বলে মন্তব্য করেছেন ।যা জঘন্য কুৎসিত ঘৃন্য মন্তব্য। এ ধরনের মন্তব্যই প্রমাণ করে, তারা কিছু একটা করতে চায়।
আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী যারা ২১ আগস্ট ঘটিয়েছে, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে তারা তাদের সঙ্গে আছে। তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখন ৫০০ জায়গায় একসঙ্গে বোমা ফাটায়, এবার ৫ হাজার জায়গায় ফুটবে।
ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশের নির্বাচন নিয়ে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে। ভারত সরকারের অবস্থান প্রকাশ পাওয়ায় বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।
মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের এখানে কারা ক্ষমতায় থাকবে, থাকবে না, আছে এগুলো নিয়ে তাদের চিন্তা থাকতেই পারে। সেই বিশ্লেষণ ভারতীয় পত্রিকায় এসেছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, এটা অন্য কারও সঙ্গে তুলনীয় হতে পারে না। ভারতের জনগণ, ভারতের সেনাবাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিবাহিনীর সাথে জীবন দিয়েছে। কয়েক হাজার কিলোমিটার সীমান্ত তাদের সঙ্গে আমাদের আছে। বাংলাদেশে পরিস্থিতি অস্থির হলে ভারতেও তার প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের সম্পর্ক চমৎকার। যুক্তরাষ্ট্র একটি বড় উন্নয়ন সহযোগী। নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক রয়েছে। সবার সাথেই আমাদের ভালো সম্পর্ক।
ভারতের পত্রিকায় বলা হয়েছে ইসলামপন্থিদের যেন মনোনয়ন দেওয়া না হয় সেই বার্তা শেখ হাসিনাকে দেওয়া হবে। এ নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, একটি পত্রিকায় লিখেছে সে বিষয়ে তো আমি মন্তব্য করতে পারি না। এটি নিয়ে তাদের জিজ্ঞাসা করুন কেন লিখেছে। সংবিধান আমাদের সবার সমান অধিকার নিশ্চিত করেছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় থাকবে বা থাকবে না সেই সিদ্ধান্ত নেয়ার মালিক জনগণ। ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় আনবে তারা এই সরকার গঠন করবে। বিএনপি সংবিধান না মেনেই ক্ষমতায় যেতে চায় যাতে তারা ক্ষমতায় যেতে পারে। গণতান্ত্রিক দেশে সেটি হতে পারে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ এই বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবেনা: প্রধানমন্ত্রী






দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে বাউডেনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
August 22, 2023[…] […]